লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের টিওরী পাটোয়ারী বাড়ির নিবাসী, সাবেক উপজেলা কৃষকলীগের সভাপতি নূর হোসেন পাটোয়ারীর আজ বুধবার সন্ধ্যা ৬.২০ মিনিটের সময় ইন্তেকাল করেন… ইন্না-লিল্লাহ রাজেউন।
উল্লেখ্য নূর হোসেন পাটোয়ারী হৃদরোগ ও কিডনীরোগে আক্রান্ত হয়ে ঢাকা একটি হাসপাতালে দীর্ঘদিন থেরাপি দেন। হাসপাতালে তাকে সেবা দিয়ে আসছেন স্ত্রী। বেদনাদায়ক,শ্বামীর অসুস্থতা দেখে তাকে সেবা করতে গিয়ে আজ বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তারই স্ত্রী।
স্ত্রীর জানাযা নামাজের কিছুক্ষণ পরই স্বামী নূর হোসেন পাটোয়ারীর ইন্তেকাল করেন। মৃত্যু কালে মরহুম ও মরহুমা ৬ মেয়ে এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
এই ঘটনায় পুরো উপজেলাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা বাজার/ এসজে