বইমেলায় হাসান ইনাম’র ‘বৃহস্পতিবার সন্ধ্যা’

অমর একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে তরুণ লেখক হাসান ইনাম’র গল্পগ্রন্থ ‘বৃহস্পতিবার সন্ধ্যা’। এটি হাসান ইনাম’র দ্বিতীয় গল্পগ্রন্থ।

এর আগেও হাসান ইনাম’র তিনটি বই প্রকাশ হয়েছে- ‘ছায়াবাহক’ (২০১৪), ‘সুলতান’স টি স্টল’ (২০১৭), ‘গল্পটা আতিকের’ (২০১৯),।

‘বৃহস্পতিবার সন্ধ্যা’ হাসান ইনাম’র চতুর্থ বই। বইটি প্রকাশ করছে উৎসব প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছে সাদ খোন্দকার। পরিবেশক হিসেবে থাকছে ঘাসফুল। মেলায় প্রকাশনীর ৪৬৩ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে। যার মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

তরুন লেখক হাসান ইনাম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা’ আমার দ্বিতীয় গল্পগ্রন্থ। খুব অল্প বয়সে লেখালেখির হাতেখড়ি। নাগরিক জীবনের গল্প লেখি। সবসময় চাই আমার আশেপাশের না বলা গল্পগুলো আমার নিজের করে বলতে।

তবে এই বইটিতে আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার চেষ্টা করেছি৷ পাঠকদের আশেপাশে লুকিয়ে থাকা গল্পগুলোই বলার চেষ্টা করেছি। আশাকরি, সবাইকে ছুঁয়ে যাবে আমার এই প্রচেষ্টা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর