পলিথিন ও প্লাস্টিকের বোতল রাষ্ট্রিয় ভাবে নিশিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আজ বুধবার বিকেলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন, ‘আশির দশকে আমরা বাজারে যাওয়ার সময় সাথে ঝুড়ি নিয়ে যেতাম। এখন সবাই খালি হাতে বাজারে যায় এবং পলিথিনে করে বাজার করে নিয়ে আশে। আমরা সড়িষার তেলে জন্য একটি এবং কেরশিন তেলের জন্য একটি করে শিশি নিয়ে যেতাম। এখন আধুনিকতার নামে খালি হাতে গিয়ে পলিথিনে বাজার করে নিয়ে আসছি। এতে করে দেশটাকে ধ্বংস করা হচ্ছে । এর পরিণাম ভয়াবহ হবে । এই বিষয়গুলো তোমরা নিজেরা এবং তোমাদেরকে এগুলো পরিহার করতে হবে । পাশাপাশি সাধারণ মানুষ যাতে এগুলো পরিহার করে এ জন্য তোমাদেরকে একটি ভূমিকা রাখতে হবে।
রাষ্ট্রপতি এ সময় সমাবর্তনে অংশ নেয়া গ্যাজুয়েটদের সামাজিকভাবে পলিথিন ও প্লাসটিকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
এ ছাড়াও তিনি ফাস্ট ফুড ও বিভিন্ন ড্রিংস এর ক্ষতিকর দিক তুলে ধরে এগুলো বর্জন করারও আহবান জানান।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং সমাবর্তন বক্তা হিসেবে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন এমিরেটাস অধ্যাপক একে আজাদ চৌধুরী।
বার্তা বাজার /এসজে