পাঁচ কিশোরকে দুই বছর পর ফেরত দিল ভারত

অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫ কিশোরকে ২ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার(০৫ই ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর কাছে তাদের হস্তান্তর করে।

ভারত থেকেরফেরত আসা কিশোররা হলেন, বাগেরহাট জেলার রহমান খাঁন এর ছেলে সব্বির হোসেন(১৭),জামাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৭),হেমায়েত এর ছেলে সফিকুর রহমান(১৭),খুলনা জেলার দেবাশিষ গাইন এর ছেলে সান্তানু গাইন(১৬)ও কাদের খান এর ছেলে সাবির খান।

বেনাপোল ইমিগ্রেশন সুত্রে জানা যায়, পাচারকারী দালাল চক্রের প্রলোভনে পড়ে গত দুই বছর আগে ভারতে যায় কিশোররা।সেখানে পুলিশের কাছে আটক হয়ে তারা কোলকাতার লিলুয়া হোম নামে একটি সেন্ট্রাল হোমে থাকে।সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।ফেরত আসা কিশোরদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বার্তা বাজারকে বলেন ভারত থেকে ফেরত আসা কিশোরদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে বেসরকরি দুটি সংস্থা মহিলা আইনজিবী সমিতি ও জাষ্টিস এন্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।মহিলা আইন জীবি সমিতির এরিয়া কোয়ার্ডিনেটর নাছিমা বেগম বলেন,থানার আনুষ্ঠানিকতা শেষে এদের যশোর নিয়ে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর