চট্টগ্রামে ধ্বংস করা হলো র্যাব-৭ কর্তৃক জব্দকৃত ৩৭০ লিটার কোকেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) পতেঙ্গা র্যাব-৭ সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। ২০১৫ সালে চট্টগ্রাম বন্দর থেকে আটক হওয়া কোকেইনের চালান এটি। এর বাজারমূল্য আনুমানিক ৯ হাজার কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান ও চট্টগ্রাম বন্দরের পক্ষে সহকারী ব্যবস্থাপক (এস্টেট) রায়হান উদ্দিনের তত্ত্বাবধানে এ সমস্ত কোকেন ধ্বংস করা হয়।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে মাদকদ্রব্য ধ্বংস কার্য্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, হাবিবুর রহমান এমপি, ফরিদুল হক খান এমপি, পীর ফজলুর রহমান এমপি, চট্টগ্রাম-১১ আসনের এমপি এম আবদুল লতিফ, র্যাবের মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (চট্টগ্রাম) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান পাটোয়ারী, বিভিন্ন সরকারি ও সামরিক কর্মকর্তাসহ র্যাবের উর্দ্ধতন কমর্কর্তা।
বার্তাবাজার/এমকে