ভারতের মুসলিমরা দেশকে ভালবাসেন না এ মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিবিসি হিন্দিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বুধবার এ সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
যোগী আদিত্যনাথ ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা। তিনি বিতর্কিত রাজনীতিক হিসেবে পরিচিত। ২০ মিলিয়ন মুসলমানের এক চতুর্থাংশ বাস করে তার রাজ্যে।
তিনি বলেন, ব্রিটেন থেকে স্বাধীনতার সময় মুসলিমরা এ দেশের পক্ষে ছিলেন না। তাদের উচিৎ ছিলো দেশভাগের বিরোধীতা করা। তারা সেটা না করায় পাকিস্তান সৃষ্টি হয়েছে।
শাহীনবাগে বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, বিশেষ সম্প্রদায়ের (মুসলিম) পুরুষরা ভীড়ু। তারা নারী শিশুদের ঘরের বাইরে পাঠিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এ আন্দোলন শান্তিপূর্ণ নয়; বরং পথচারী ও বাসিন্দাদের জীবনযাত্রা ব্যাহত করছে। এসময় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনকারীদের বিরিয়ানি সরবরাহ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে তুমুল আন্দোলন চলছে ভারতের বিভিন্ন অংশে। উত্তর প্রদেশে সংঘর্ষ কমপক্ষে ১৯ বিক্ষোভকারী নিহত হয়েছেন। কানপুরে পুলিশ মুসলিমদের ঘরবাড়ি ও গাড়ি ভাংচুর করছে।
আটক করা হয়েছে হাজার হাজার মুসলিমকে। সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগে তাদের কাছ থেকে ক্ষতিপূরণও আদায় করা হয়েছে। এদিকে শাহীনবাগের আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেছেন। সেখানে ফাঁকা গুলি ছোঁড়ে এক যুবক।
বার্তাবাজার/কেএ