জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে এবার ঝাড়ু মিছিলের কর্মসূচি ঘোষনা করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করবে।
এর আগে উপাচার্যকে অপসারণের দাবিতে ভিসির কুশপুত্তলিকা দাহ, ভিসিকে লাল কার্ড প্রদর্শন, কালো পতাকা প্রদর্শন ,অবরোধ কর্মসূচি, মশাল মিছিল, গানের মাধ্যমে প্রতিবাদ, গাছে কাফন পরিয়ে মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা।
কিছুদিন বিরতির পর বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে চারটায় বিশ^বিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ নতুন এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের অন্যতম সংগঠক নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস।
এছাড়াও ৫ থেকে ৯ ফেব্রুয়ারী গণসংযোগ কর্মসূচি, ৬ তারিখ উপাচার্যের অপসারণ ও সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জনিয়ে বিক্ষোভ মিছিল, ১২ তারিখ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সামজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার আহ্বায়ক শোভন রহমানের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সভাপতি মিখা পিরেগু।
লিখিত বক্তব্যে তিনি বলেন,‘আন্দোলনে নতজানু হয়ে বিশ^বিদ্যালয়ের প্রশাসন আমাদের তিনটি দাবির দুইটি দাবি মেনে নিলেও দাবি গুলো বাস্তবায়নের নাম করে তার সমর্থিত কিছু শিক্ষক কর্মচারীদের নিয়ে ৩ সদস্য বিশিষ্ট ১৫ টি কমিটি করার অপচেষ্টা চালিয়েছেন। অথচ তিনি সর্বদলীয় শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে তদারকি কমিটি গঠনের দাবি মেনে নিয়েছিলেন।’
এছাড়াও তিনি বলেন,‘ উপাচার্যের গঠিত কমিটিতে অনেক শিক্ষার্থীই রয়েছেন যারা ৫ নভেম্বর শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ইন্ধন দিয়েছিলেন। আন্দোলনকারীদের উপর হামলার তিন মাস পূর্ণ হলেও তিনি এর বিচারের জন্য কোন ধরনের ব্যাবস্থাই নেন নাই। ’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু,বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারন সম্পাদক রাকিবুল রনি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) জাবি শাখা সভাপতি মাহাথির মোহাম্মদ, সমাজতান্ত্রি ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারন সম্পাদক আবু সাঈদ, সাধারন ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার আহ্বায়ক শাকিল-উজ-জামান সহ প্রমুখ।
বার্তা বাজার/এসজে