আখবাহী ট্রলির চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে আখবাহী ট্রলির চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার বিকেল ৫ টায় পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট কলেজ গেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইকেল আরোহী মোকলেছ ওরফে বাচ্চু(৪০) সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বৈরাগীপাড়ার মৃত ইউনুস আলীর মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে পঞ্চগড় সদরের টুনিরহাট বাজার থেকে বাড়িতে ফেরার পথে পঞ্চগড় থেকে একটি আখবাহী ট্রলি সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে সাইকেল আরোহী নিহত হয়।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আখবাহী ট্রলির চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর