শরিফের ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মো. আবদুর রহিম ওরফে শরীফ (১৯) নামে এক তরুণ।

শরীফ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। ওই কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে নুসরাতের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন আহম্মেদের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল এসপি মো. ইকবাল গণমাধ্যমকে শরীফের স্বীকারোক্তির তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবদুর রহীম শরীফ আদালতের কাছে স্বীকার করেছে, সে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার দিন সে হত্যাকারীদের নিরাপত্তায় মাদ্রাসার গেট পাহারায় ছিলো। এর আগে আটককৃত মামলার অন্যতম দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শরীফকে বুধবার সকালে ঢাকার কামরাঙ্গীর চর থেকে আটক করা হয়। নুসরাতের ওপর আগুন দেওয়ার সময় শরীফ ভবনের গেটে পাহারারত অবস্থায় ছিলেন বলে জানান তারা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর