ভুল প্রশ্নে পরীক্ষার পর কেন্দ্র সচিব বললেন, এটা সামান্য

উত্তরখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি’র বাংলা প্রথমপত্রের পরীক্ষায় শিক্ষার্থীদের দেয়া হয় ২০১৮ সালের প্রশ্নপত্র। এ নিয়ে উৎকণ্ঠায় আছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা, যার প্রভাব পড়ছে অন্য পরীক্ষায়। শিক্ষা সচিব, বিষয়টিকে সামান্য ভুল উল্লেখ কোরে বলেছেন, খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করে সমস্যার সমাধান করা হবে।

‘আমরা নিয়মিত শিক্ষার্থী। অনিয়মিত প্রশ্নে পরীক্ষা দিতে পারব কিনা সেটা নিয়েই এখন আমাদের মাঝে সংশয়ের সৃষ্টি হয়েছে।’ বলছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ প্রস্তুতির পর বোর্ড পরীক্ষার প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে উত্তর দেয়া শিক্ষার্থীদের দিন কাটছে উদ্বেগ-উৎকন্ঠায়।

রাজধানীর উত্তরখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি’র বাংলা প্রথমপত্রের পরীক্ষায় দেয়া হয় ২বছর আগের প্রশ্নপত্র। শিক্ষার্থী-অভিভাবকরা বলছেন দুশ্চিন্তায় পরের পরীক্ষাগুলোয় মনোযোগ দিতে পারছেন না শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী বলছিলেন, আগের প্রশ্ন হওয়ায় আমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারিনি। আমাদের দাবি নতুন করে পরীক্ষা নেয়ার। এক অভিভাবক বলছিলেন, এত বছরের সাধনার পর এই ভুলে তাদের ভবিষ্যৎ জীবন ক্ষতিগ্রস্ত হবে।

এক শিক্ষক বলেন, তাদের সান্তনা দেয়ার ভাষা আমার নাই। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় কেন্দ্র সচিবের সঙ্গে। সাক্ষাৎ কথা বলবেন না জানিয়ে তিনি দাবি করেন, এটি সামান্য ভুল, শিক্ষার্থীদের খাতা ভিন্নভাবে মূল্যায়ন করে সমাধানের চেষ্টা করা হবে।

উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব হালিমা আক্তার বলেন, ভুল হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কেন্দ্রে জানিয়ে দিয়েছি। কাজ করছি অনেক বছর ধরে, ভুল হয়েছে এক বছর। এখন এটাকে এতকিছু করার তো কিছু নাই। শিক্ষার্থীরা বলছেন পরীক্ষায় ফল খারাপ আসলে এর দায়ভার কে নেবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর