দিনাজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত

‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য করে দিনাজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

জেলা প্রশাসন ও দিনাজপুর সরকারি গণগ্রন্থারের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা সরকারি গণগ্রন্থারে গিয়ে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রশিদুল মান্নাফ কবির, ডেপুটি লাইব্রেরিয়ান, হাবিপ্রবির মো. আব্দুর রউফ বিন আবেদীন, সহকারি লাইব্রেরিয়ান মাহবুবা আক্তার।

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বই পড়ার জায়গাটি এখন অনেক কমে গেছে। আমাদের সন্তানরা বেশিরভাগ সময় মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কম্পিউটার নিয়ে ব্যস্ত সময় পার করে। বই পড়ার যে আনন্দ সেটা বর্তমানের ছেলে মেয়েরা অনেকটাই হারিয়ে ফেলেছে।

বইয়ের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক না থাকলে সত্যিকার অর্থে মানুষ হবে না। আমাদের সন্তাদের বই পড়ার আগ্রহ বাড়াতে হবে। তিনি শিক্ষার্থীদের গ্রন্থাগারে এসে বই পড়ার জন্যও বলেন।

বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। শিক্ষার্থীরা এই মুজিববর্ষ উপলক্ষে যেকোন ভালো কাজ করে দেশের জন্য উৎসর্গ করতে পারে।’
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর