গার্মেন্টস কর্মীর ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার

ঢাকার সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস শ্রমিক নারীর (৩৫) দায়ের করা ধর্ষণ মামলায় ওই নারীর প্রেমিক সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার নয়ারহাট স্টারলিং গার্মেন্টস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম বগুড়া জেলার ধুনট থানার রামধুরা গ্রামের আশরাফ আলীর ছেলে। সে সাভারে থেকে রাজমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।

ওই নারীর অভিযোগ থেকে জানা যায়, প্রেমের সম্পর্ক গড়ে দীর্ঘদিন ধরে গার্মেন্ট শ্রমিক ওই নারীকে ধর্ষণ করে আসছিলো তার প্রেমিক সিরাজুল। কিন্তু ওই নারী পাঁচ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে সে বিয়ে করতে অসম্মতি জানায়। পরে ভুক্তভোগী ওই নারী থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, গত বছরের ডিসেম্বর মাসে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার পাঁচ মাসের অন্তঃস্বত্তা এক নারী থানায় তার প্রেমিক সিরাজুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। থানায় মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন ওই নারীর প্রেমিক সিরাজুল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে আজ (বুধবার) তাকে গ্রেপ্তার করা হয়।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর