মাওলানাদের মতো ঐক্যফ্রন্টের নেতারা ফতোয়া দেওয়া শুরু করেছেন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের কিছু নেতা বিশেষ করে ড. কামাল হোসেনও নির্বাচন নিয়ে নানা কথা বলেছেন। বাংলাদেশে কোনো বিষয় নিয়ে মাওলানারা যেভাবে ফতোয়া দেন, আমি লক্ষ করেছি ঐক্যফ্রন্টের নেতারা সেভাবে ফতোয়া দেওয়া শুরু করেছেন।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে সমাবেশের ডাক দিয়েছে, সমাবেশ অতীতেও তারা করেছে আমরা দেখেছি। দেখেছি তারা সমাবেশ করতে গিয়ে হাঙ্গামা করেছে, মানুষের ওপর আক্রমণ করেছে। সবকিছু বিচার বিশ্লেষণ করে আইনশৃঙ্খলা বাহিনী অনুমতি দেবে কী দেবে না সেটা তারা দেখবেন।

তিনি বলেন, ইভিএম মেশিনে যে ভোট হয়েছে এর মতো স্বচ্ছ ভোট বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। ইভিএম মেশিন প্রত্যেক দলের জন্য পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। কারো ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোট দেওয়ার সুযোগ নাই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ শতাংশ ভোট পড়েছে আর উত্তর সিটি করপোরেশনের ২৫ শতাংশ ভোট পড়েছে। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গৎবাঁধা কথা বলা বাদ দিয়ে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর