বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি, তবে আতঙ্কিত হয়ে ২৪ ঘন্টায় আইইডিসিআরের হটলাইনে এখন পর্যন্ত ৮২১ টি কল এসেছে। এমনটি জানিয়েছেন সংস্থাটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বুধবার দুপুরে ব্রিফিংয়ে তিনি আরও জানান, করোনাভাইরাসে যারা মারা গেছেন তাদের ৭৫ ভাগ অন্য রোগে আক্রান্ত ছিলেন।
নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৯০ এ দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। মৃতদের মধ্যে ৪৭৯ জনই হুবেই প্রদেশের অধিবাসী ছিলেন। বুধবার এসব তথ্য জানিয়েছে চীনের স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত চিকিৎসার পর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৯২ জন।
বার্তাবাজার/কে.জে.পি