পাবনায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শহীদ দিবস ও মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আতিয়ুর রহমানসহ বিভিন্ন সরকারী দফতরের নির্বাহী কর্মকর্তা এবং জেলার সকল স্কুল কলেজের প্রধান ও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জেলা প্রশাসক সকল শিক্ষা প্রতিষ্ঠানকে শহীদ দিবস ও মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ দেন। সেই সাথে অনুষ্ঠান পালনের ছবি বাধ্যতামুলকভাবে জেলা প্রশাসক কার্যালয়ে জামদানের নির্দেশ দেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর