মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরায় আটক ১৭

সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মাদকসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। এ সময় অভিযানে উদ্ধার করা হয়েছে ৭৪ পিচ ইয়াবা, ৪৪ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজা।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে ৬ জন, কলারোয়া থানা থেকে ৪ জন, তালা থানা থেকে ১ জন, কালিগঞ্জ থানা থেকে ৪ জন আশাশুনি থানা থেকে ১ জন, শ্যামনগর থানা থেকে ১ জনসহ ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেফতারকৃতদের ৮ জনের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর