মাহমুদ হাসান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নওগাঁয় মাহমুদ হাসান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে চকবাড়িয়া এলাকাবাসির উদ্যোগে ঘণ্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় মাহমুদ হাসান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ লাল প্রমূখ সহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা এসময় মাহমুদ হাসান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। উল্লেখ্য মাহমুদ হাসান কে গত ২ ফেব্রুয়ারি রোববার ছুরিকাঘাতে হত্যা করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর