ব্যর্থতা ঢাকতেই অভিযোগ করছেন বিএনপি মহাসচিব: কাদের

নির্বাচনে কারচুপির কোন প্রমাণ নেই, ইভিএমে কারচুপির কোন সুযোগ নেই, বিএনপির মহাসচিব হিসেবে পারফরমেন্সের ব্যর্থতা ঢাকতেই সিটি নির্বাচন নিয়ে অভিযোগ করছেন-এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার মন্ত্রণালয়ের অধীন দপ্তরপ্রধান এবং প্রকল্প পরিচালকদের নিয়ে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও নাগরিক সেবা প্রদান বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি হরতাল ডেকে জনমতকে প্রত্যাখ্যান করেছে। এ সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রশংসার দাবি রাখে। জনমতকে না বুঝলে দিনদিন সাংগঠনিকভাবে বা যেকোনভাবে যেকোন দলই হতাশার দিকে ধাবিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, দুই মাসের মধ্যে অচলাবস্থা কাটলে জুলাইয়ের মধ্যেই পদ্মাসেতুর সব স্প্যান বসবে এবং যান চলাচল শুরু হবে আগামী বছরে। ফিটনেস খেলাপিদের জুনের ভেতর ফিটনেস ঠিক করতে হবে। যেসব ঠিকাদার সময়মতো কাজ শেষ করবে না বা গড়িমসি করবে, তাদের চূড়ান্ত সতর্ক করে কাজের অনুমোদন বাতিল করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর