শেরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে জয়লা গ্রামের যুব সমাজের উদ্যোগে জয়লা বটতলা বাজার প্রাঙ্গনে মুজিব শতবর্ষ উপলক্ষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস.এম শাহাদৎ হোসেন টুকুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ শেখ। মাহমুদুল হাসান রানার সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক এসএম আবিদ হাসান সুমন, সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জিন্নাহ প্রমূখ।

আলোচনা অনুষ্ঠান শেষে শেরপুরের স্বনামধন্য ব্যান্ড ডার্কলাইটের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর