করোনাভাইরাসে ৮০% মৃতের বয়স ৬০!

সময় যতই গড়াচ্ছে ভয়ঙ্কর রূপ নিচ্ছে মরণঘাতী করোনাভাইরাস। মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯০ এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।

এদিকে বিশেষ সমীক্ষায় দেখা গেছে, এ পর্যন্ত যত জন এই চীনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন, তার ৮০ শতাংশের বয়স ৬০ বছর। কেন ৬০ বছর বয়সিরাই সবচেয়ে বেশি এই ভাররাসে মারা যাচ্ছেন, তা আরও বেশি করে গবেষণার দাবি রাখে।

এ ব্যাপারে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা জিয়াও ইয়াহুই জানান, যত জন মারা গিয়েছেন তার ৮০ শতাংশেরই বয়স ষাটের আশপাশে। আরও দেখা যাচ্ছে, মৃতদের মধ্যে ৭৫ শতাংশেরই কোনও না কোনও অসুখ ছিল। হয় হার্টের অসুখ, কারও আবার ডায়াবেটিস, কেউ ভুগছিলেন টিউমারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর