ইবিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এসব কর্মসূচি পালন করে। ‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফের নেতৃত্বে বের হওয়া ওই র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীদের বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

র‌্যালি শেষে সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা কর্মকর্তা অরিফুল ইসলামের সঞ্চালনায় এবং গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ
বিশেষ অতিথি ছিলেন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত রেজিস্ট্রার নওয়াব আলী, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ল্যাবরেটরী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ গ্রন্থাগারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর