সাভারে স্বামী পরিত্যক্তা গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে আশুলিয়ার কুমকুমারী এলাকার জনৈক মিজানুরের বাড়ি থেকে বাসন্তী (২০) নামের স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত ওই গৃহবধূর বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার ভাড়ারহাট গ্রামে বলে জানা গেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ ভাড়া ঘরের আড়ার সাথে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর প্রেমিক নিজাম পলাতক রয়েছে বলে জানা গেছে।

আশুলিয়া থানার এস আই নাহিদ বলেন, কিভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এব্যাপারে মুঠোফোনে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক (দিপু) লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং লাশের ময়না তদন্ত রিপোর্ট পাবার পরে মৃত্যুর কারণ জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর