নির্বাচনে বেশিরভাগ ভোটারই কেন্দ্রে ঢুকতে পারেননি: তাবিথ

সদ্য সমাপ্ত ঢাকা সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেন উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। বুধবার গুলশানে তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, ‘বেশিরভাগ ভোটাররা ভোট কেন্দ্রে ঢুকতে পারেননি। এটা আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনা ছিল। তারা ভোটারদের চূড়ান্ত রায়কে ভয় পায় বলেই ভোটাররা যেন ভোট দিতে না পারেন সেটাই তাদের পরিকল্পনা ছিল।’

এ সময় ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইনের ছবি প্রদর্শন করে সেটিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে সৃষ্টি করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও কেন্দ্রে ভুয়া পুলিশ কর্মকর্তা ছিলেন বলেও দাবি করেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর