সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায়, আসছে বৃষ্টি

দেশে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো জায়গায় এ শৈত্যপ্রবাহের প্রভাব কমতে পারে। আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টিপাত/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। বুধবার সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, শ্রীমঙ্গল ও পাবনা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে। দেশের দক্ষিণাঞ্চের দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে, ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর