সম্ভবত আমাদের সঙ্গে চীনের এখন সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক অনেক বেশি ভালো হয়েছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলেছে। সাম্প্রতিক সময়ে দু’দেশের মধ্যকার এই বৈরী সম্পর্কের অবসান ঘটেছে। এমনকি দু’দেশ বাণিজ্য চুক্তির মাধ্যমে স্বাভাবিক সম্পর্কে ফিরে গেছে। নিজের ভাষণে সে কথাই স্পষ্ট করলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
স্টেট অব ইউনিয়নের ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আমেরিকানরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন। তাদের স্বপ্ন অতীতের তুলনায় আরও বড়, আরও ভালো এবং শক্তিশালী হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবারের ওই ভাষণে ট্রাম্প ‘গ্রেট আমেরিকান কামব্যাক’-এর ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, তিন বছর আগে আমরা গ্রেট আমেরিকান কামব্যাকের সূচনা করেছিলাম।
তিনি আরও বলেন, আমি আপনাদের যে কথা দিয়েছে তা রেখেছি। ট্রাম্প বলেন, তিনি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ এবং উন্নত সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, তিন বছর আগে ইরাক ও সিরিয়ার ২০ হাজার স্কয়ারের বেশি এলাকা দখল করে রেখেছিল ইসলামিক স্টেট।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন আইএসের খিলাফত শতভাগ ধ্বংস হয়েছে। এমনকি আইএসের প্রতিষ্ঠাতা এবং এর নেতারাও ধ্বংস হয়েছেন। তিনি বলেন, রক্তপিপাসু হত্যাকারী আল বাগদাদির মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/এমকে