১৭৫ কেজি পেঁয়াজ ভাজি করে গিনেজ বুকে বাংলাদেশি

ভিন্ন রকম কিছু করে তাক লাগিয়ে দেন অনেকে। পেঁয়াজ ভাঁজার বিষয়টি নিতান্ত সাধারণ হলেও অবাক করার বিষয়টি হল একসঙ্গে ১৭৫ কেজি পেঁয়াজ ভাজি করেছেন লন্ডনের বাংলাদেশি শেফ অলি খান। সময়ের সবচেয়ে আলোচিত ও দামি মসলা পেঁয়াজ ভাজি করে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন তিনি।

মঙ্গলবার ২৫ জন রাধুনীর সাহায্য নিয়ে লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফোরসংলগ্ন কিচেনে ১৭৫ কেজি পেঁয়াজ ভাজি তৈরি করেন শেফ আলি খান। এ কাজে তাদের সময় লাগে ৮ ঘণ্টারও বেশি।

তিনি জানান, বিশ্বের বৃহত্তম এই পেঁয়াজ ভাজি বিক্রি করে অর্জিত অর্থ ইস্ট লন্ডন মসজিদের ফান্ডে জমা করা হবে বলে জানা গেছে।

এর আগে ২০১১ সালে কলিন বার্ট ব্রার্ডফোর্ড কলেজের ছাত্রদের নিয়ে ১০২ কেজি ওজনের পেঁয়াজ ভাজি করে বিশ্ব রেকর্ড করেছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর