শ্বশুরবাড়ি গিয়ে পিস্তল নিয়ে ধরা জামাই

ময়মনসিংহের গৌরীপুরে শ্বশুরবাড়ি থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. আলমগীর (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চান্দের সাটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমগীর ময়মনসিংহ সদর থানার শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে।

গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, কোনো অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে আলমগীর শরীরে গামছা মুড়িয়ে পিস্তল বহন করে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ অস্ত্র এবং গুলিসহ তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় চুরি, ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত থাকার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর