যশোরের মণিরামপুরের উত্তর ভরতপুরে মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে পুকুর থেকে বালু তোলা বন্ধ করেছেন এসিল্যান্ড সাইয়েমা হাসান। অভিযানে তিনি বালু তোলার কাজে ব্যবহৃত দুইটি মেশিন ও বিপুর পাইপ উদ্ধার করে তা নষ্ট করেন। তার এই উদ্যোগে ছয়টি পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে।
অভিযানে থাকা সার্ভেয়ার আব্দুল মান্নানসহ স্থানীয়রা জানান, উত্তর ভরতপুর গ্রামে মনিরুজ্জামান ও কামরুজ্জামান দুই ভাইয়ের পুকুর পাড় ঘেঁষে মোন্তাজ মোড়ল, ইউনুছ মোড়ল, আব্দুস ছাত্তার মোড়ল ও আব্দুল গফ্ফার মোড়লসহ ৬টি পরিবারের বসবাস। মোটা অংকের টাকায় পুকুর ভাড়া নিয়ে সেখান থেকে বালু তুলছিলেন আরিফ হোসেন নামে এক ব্যক্তি। উপায় না পেয়ে মঙ্গলবার দুপুরে এসিল্যান্ড সাইয়েমা হাসানের অফিসে এসে বিষয়টি জানান আতঙ্কিত পরিবারগুলো। পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়।
সার্ভেয়ার আব্দুল মান্নান বলেন, অভিযোগের ভিত্তিতে স্যার অভিযান পরিচালনা করেন। তিনি বালু তোলার কাজে ব্যবহৃত দুইটি মেশিন ডুবিয়ে দেয়ার নির্দেশ দেন। ওই কাজে ব্যবহৃত অনেক পাইপ নষ্ট করা হয়েছে। উঠানো বালু নিলামে বিক্রি করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি