নারায়নগঞ্জে কাভার্ড ভ্যান-লরির সংঘর্ষ : নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাভার্ড ভ্যান ও লরির সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত হেলপারের নাম আবুল হোসেন (৩৬)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়ি মজলিশ এলাকার ‘আফিয়া সিএনজি পাম্পের’ সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, সোমবার রাতে আফিয়া সিএনজি পাম্পের সামনে একটি কাভার্ড ভ্যান রাস্তা ক্রসিংয়ের চেষ্টা করছিল। এ সময় চট্টগ্রামগামী একটি লরি সজোরে ওই কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে উভয় গাড়িতে থাকা চালক ও হেলপারসহ চারজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে কাভার্ড ভ্যানের হেলপার আবুল হোসেনের মৃত্যু হয়।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর