চট্টগ্রামে নগরীর আগ্রাবাদ বড়পোল এলাকায় চালানো হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর বড়পোল চৌরাস্তা মোড় এলাকায় দেড়শ’টি স্থাপনা উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ। সকাল ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে দেড়শ’টি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং উদ্ধার করা হয় চার একর জায়গা।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ। এছাড়া অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এস্টেট বিভাগের সহকারি ব্যবস্থাপক মুহাম্মদ শিহাব উদ্দিন, নিরাপত্তা বিভাগের পরিদর্শক শহীদুল ইসলাম, বন্দর থানার পুলিশ সহকারী পরিদর্শক তাজুল ইসলামসহ বন্দরের প্রকৌশল, বিদ্যুৎ ও যান্ত্রিক বিভাগের কর্মকর্তা ও আনসার সদস্যরা অংশ নেন।
বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ বলেন, ‘উচ্ছেদ অভিযান একটি চলমান প্রক্রিয়া। বন্দরের কার্যক্রম স্বাভাবিক, নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে। উচ্ছেদ করা জায়গা পুনঃদখল না হওয়ার জন্য নজরদারির আওতায় রাখা হবে।
বার্তা বাজার /এসজে