চোরাই সিএনজি অটোরিকশা ও ব্যাটারি সহ ০৪ জন গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামে চোরাই সিএনজি ও ১৮টি ব্যাটারী সহ চোর চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে পাঁচটার দিকে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব আসিফ মহিউদ্দীন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক দেবপ্রিয় দাশ এর নেতৃত্বে ০২ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ০২টি চোরাই পুরাতন সিএনজি অটোরিক্সা ও ১৮টি নতুন VOLVO SOLAR POWER ব্যাটারী উদ্ধার করেন এবং চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ আবুল বশর ওরফে হাসান(২১), ওমর ফারুক ওরফে আরমান(২৬), মোহাম্মদ আলী আজম(২৪) ও লেদু(২৮)।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর