জাতীয় সংসদে ধর্ষকদের যৌন ক্ষমতা হ্রাস করার দাবি তুলেছেন বরগুনা-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এই দাবি তুলেন তিনি।
নুরুল ইসলাম তালুকদার বলেন, প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। ধর্ষকদের শাস্তির জন্য ইনজেকশন পদ্ধতি চালু করা দরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা পদ্ধতি চালু করেছেন, ধর্ষক ধরা পড়লে তাকে ইনজেকশন দিয়ে যৌনক্ষমতা হ্রাস করে দেওয়া হয়। এখানেও ইনজেকশন দিয়ে যৌনশক্তি হ্রাস করে দিতে হবে। তাহলে আর ধর্ষণের মতো ঘটনা ঘটবে না।
বার্তা বাজার / ওয়ালিদ