বরগুনার পাথরঘাটায় চোর সন্দেহে মাহতাব নামে এক অনাথ শিশুকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। রোববার (২রা ফেব্রুয়ারী) উপজেলার হাতেমপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, হাতেমপুর বাজারের খালেকের দোকানের ভেতর থেকে মাহতাবকে চোর সন্দেহে আটক করে রশি দিয়ে বাঁধা হয়। এরপর খালেক ও তার ছোটোভাই সালেহ এবং অপর এক দোকানদান রাজা মল্লিক মাহতাবকে মারধর করতে থাকে। একপর্যায়ে ওই তিনজন শিশুটিকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরে গুরুতর অবস্থায় স্থানীয় গ্রাম পুলিশকে খবর দিলে গ্রামপুলিশ পাথরঘাটা থানায় বিষয়টি জানায়। পাথরঘাটা থানার এস আই মোশাররফ ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসাধীন মাহতাব জানায়, আহত ওই শিশুটির সদর ইউনিয়নের রুহিতা গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ ইউনুস মিয়া। শিশু মাহতাবের মা-বাবা উভয়েই দিয়ে ২য় বিয়ে করে সংসার করছেন। ফলে সে পিতৃমাতৃহীন অনাথ জীবন যাপন করছে। ক্ষেত খামারে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে মাহতাব। ওইদিন ক্ষুধার তাড়নায় দোকানে ঢুকে সে বিস্কুট খেয়েছিল, কোনোকিছু চুরি করেনি।
মাহতাব আরো জানায়, তাঁর হাতে পায়ে দোকানি সালেহ কামড় দিয়ে রক্তাক্ত করেছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, মাহতাব মুলত ছিন্নমুল শিশু। মা বাবার আদর, স্নেহহীন ছন্নছাড়া জীবন যাপন করে সে। তাঁকে পুলিশ চিকিৎসা দিচ্ছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার / ডব্লিও.এস