জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপাচার্য বলেন, জাতির পিতা আমাদের একটি দেশ দিয়ে গেছেন। এই দেশটিকে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। মুজিববর্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহস্রাধিক বৃক্ষরোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া তিনি গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচ এম মাহবুবুর রহমান, সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, ফিশারিজ বিভাগের প্রফেসর রফিকুল বারী মামুন,সৈয়দ আরিফুল হক,পার্থ সারথি দাস,ড.মাহমুদুল হাসান,শিক্ষার্থী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / এসজে