স্কুলছাত্রীকে যৌন হয়রানি : নৈশ প্রহরীর যাবজ্জীবন কারাদণ্ড

স্কুলছাত্রীকে অপহরণ ও যৌন হয়রানির দায়ে আদিবাসী এক নৈশ প্রহরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত নৈশপ্রহীর নাম ইস্টিবেন মারাক। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর ভারুয়ামারী গ্রামের অপেন্দ্র চিরানের ছেলে। আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন সাজার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ২০০৬ সালের ৪ মে জেলার বেলকুচির চন্দ্রগাতী বাজারে নিরাপত্তার দায়িত্বে থাকার সময় স্থানীয় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ইস্টিবেন মারাক। বেলকুচিতে ভাড়া বাসায় তাকে আটকে রেখে জোরপূর্বক যৌন নির্যাতন করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা তার বিরুদ্ধে মামলা করেন। মারাক আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর