“মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশি হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে ৩ ফেব্রুয়ারি রোজ সোমবার বিকেলে, গোপালপুর থানার প্যারেড গ্রাউন্ডে উপজেলার মোবাইল এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিকাশ মোবাইল এজেন্ট ব্যবসায়ীদের টাকা লেনদেনে ধরন, সন্দেহজনক লেনদেন, বড় ধরনের টাকা লেনদেন ও বিভিন্ন ধরনের প্রতারণা থেকে প্রতিকার পেতে ও দিক নির্দেশনামূলক বক্তব্য লিফলেট বিতরণ করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্কেল অফিসার মো.আমীর খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানা ওসি তদন্ত অফিসার মোহাম্মদ কাইয়ুম খান সিদ্দিকী, বিকাশ ডিভিশনাল ম্যানেজার মিঠুন বিশ্বাস রবি, গোপালপুর উপেেজলার মোবাইল ব্যাঙ্কিং সমিতির সভাপতি মো. ইসহাক আলী সোহেল, মোবাইল ব্যাংকিং সমিতির সম্পাদক মোবারক খান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলার মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীবৃন্দ ও থানা পুলিশ সদস্য ও ছবি সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা বাজার/ এসজে