এবার কনটেইনার ভর্তি প্রসাধনী মিলল চট্রগ্রাম বন্দরে

এবার চট্টগ্রাম বন্দরে মিথ্যে ঘোষণায় আনা ৪০ ফুট লম্বা কনটেইনার ভর্তি প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে সুতার বদলে আনা কন্টেইনার ভর্তি বালু উদ্ধার করেছিল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বন্দরের সিসিটি ইয়ার্ডে কনটেইনারটি পরীক্ষাকালে এসব প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাতেমা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান পরিষ্কার সামগ্রীর ঘোষণা দিয়ে কনটেইনার ভর্তি প্রসাধনী সামগ্রী এনেছে। এটি খালাসের দায়িত্বে ছিল ওএসএল প্রাইভেট লিমিটেড। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম মঙ্গলবার পরীক্ষা করে। পরে পরিষ্কার সামগ্রীর পরিবর্তে কনটেইনার ভর্তি প্রসাধনী সামগ্রী পাওয়া যায়।

এর আগে সোমবার চীন থেকে চট্টগ্রাম বন্দরে সুতার বদলে ৪০ ফুট লম্বা কনটেইনার ভর্তি বালুর বস্তা পাওয়া যায়।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর