ছাত্রী অপহরন : কোচ চালকের সহযোগিতায় উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে অপহরনের খবর পাওয়া গিয়েছে ।

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার মিম ও লামিয়া আক্তার নামের দুই ছাত্রী কে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে স্কুল থেকে অপহরণ করে সোহান ইসলাম নামের এক ব্যাক্তি। কোচ চালক জুয়েল রানার সহযোগিতায় অপহৃত দুই ছাত্রীকে উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ এবং অপহরণকারীকে আটক করেছে।

জানা যায়, পৌর শহরের উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তার ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার মিম প্রতিদিনের মত আজও তাদের বিদ্যালয় পড়তে আসে। দুপুর ১টায় বিদ্যালয় ছুটি হলে গোসাইবাড়ি বটতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ইসলাম তাদেরকে বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে অপহরণ করে। পরে দুপুর সোয়া দুইটার দিকে শেরপুর বাসস্ট্যান্ড থেকে খুলনাগামী একটি কোচে ওঠে।
কোচটি কিছুদুর যেতেই কোচের চালক শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুন্নু তালুকদারের ছেলে জুয়েল রানা শিশুটির গায়ে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস দেখে সোহান ইসলাম কে জিজ্ঞেস “এদেরকে নিয়ে তুমি কোথায় যাও?”। তখন অপহরণকারী সোহান ইসলাম এলোমেলো কথা বললে চালকের সন্দেহ হয়। তিনি তাদেরকে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে তাদের সোপর্দ করে। পরবর্তীতে অফিসার ইনচার্জ হুমায়ুন কবির হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন এবং তাদেরকে উদ্ধার করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, ঘটনাটি শুনে হাটিকুমরুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর সহযোগিতায় তাদের শেরপুর থানায় এনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর