ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট বাংকিং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে নতুন শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭এপ্রিল) সকাল ১১টায় গোপালপুর বাজারের কলেজ রোডের মোল্যা মার্কেটের ২য় তলায় এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টে ও হেড অব খুলনা জোন মো. মাকসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন- টগরবন্ধ ইউপি চেয়ারম্যান ইমাম হাচান (শিপন),গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান,বোয়ালমারী শাখা ব্যবস্থাপক মোহাম্মদ তাওহিদুর রহমান,গোপালপুর এজেন্ট প্রধান মো. আব্দুর রহমান ও বেড়িরহাট এজেন্ট প্রধান মো. ইমরান হোসেন প্রমুখ।