শেষ হলো ঢাকার দুই সিটি নির্বাচন। এবার চলছে সদ্য শূণ্য হওয়া ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রার্থী কে হবে তা নিয়ে আলোচনা। আসনটির উপনির্বাচনে সদ্য সাবেক সাংসদ ফজলে নূর তাপসের স্থলাভিষিক্ত হতে পারেন তার পরিবারেরই কেউ, এমনটাই চলছে এখনকার গুঞ্জন।
প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শেখ ফজলে নূর তাপসের বড় ভাই যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ।শেখ ফজলুল করিম সেলিমের ছেলে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। শেখ রেহানার ছেলে রোদওয়ান মুজিব সিদ্দিক ববি বিদেশে লেখাপড়া করা বঙ্গবন্ধুর এই দৌহিত্র আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। একই সাথে রয়েছে শেখ তাপসের স্ত্রী আফরিন তাপসের নামও।
বঙ্গবন্ধু পরিবারের বাইরে গত নির্বাচনে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও অপর সদস্য আব্দুর রহমানের নাম শোনা যাচ্ছে।
ঢাকা-১০ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন শেখ ফজলে নুর তাপস। ১৯৮৬, ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে এই আসনে পরাজিত হন আওয়ামী লীগ প্রার্থীরা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ নেতা আলহাজ মকবুল হোসেন এই আসনে জয়ী হয়েছিলেন। আসন্ন উপনির্বাচনে আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ।
বার্তা বাজার/ এসজে