এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

সাভারের ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে পরীক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের খোঁজ খবরও নিয়েছেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিলো।

পরে বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানিয়েছেন আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে পরে তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর