সাড়ে ৯শ’ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে সাড়ে নয়শত পিস ইয়াবাসহ ফারুক(৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) নগরীর কোতোয়ালী থানাধীন কেসিদে রোডে অভিযান চালিয়ে সাড়ে ৯শ’ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেসিদে রোড এলাকায় অভিযান পরিচালনা করে সেন্ডেলের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৯৯৭ পিস ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (২০) নামে এক যুবককে আটক করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথারীতি নিয়মে মামলা রুজু করা হয়েছে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর