ফরিদপুরের আলফাডাঙ্গায় জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়ারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার রাত ৯ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের পিছনে মেহগনি বাগানে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুর রহমান তাদের এ দণ্ডাদেশ দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার পানাইল গ্রামের নজরুল ইসলাম, কুলধর গ্রামের ইকবাল তালুকদার, চান্দড়া গ্রামের আরব আলী, বুড়াইচ গ্রামের আজাদ শিকদার ও গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের পিছনে মেহগনি বাগানে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ প্রায় ১১ হাজার টাকাসহ জুয়ায় ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়ারিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ দিকে আজ মঙ্গলবার দুপুরে দণ্ড প্রাপ্তদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
বার্তা বাজার/ এসজে