বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দাড়িয়ার মোড় এলাকায় বালি বোঝাই ট্রাক্টরের চাপায় অনুপ চন্দ্র রায় (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার( ৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের দাড়িয়ার মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত অনুপ চন্দ্র রায় ওই ইউনিয়নের চপরামারী এলাকার সন্তোষ চন্দ্র রায়ের ছেলে এবং সে দইখাতা নাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও পুলিশ জানায়,আজ বিকালে বোদা উপজেলার দাড়িয়ার মোড় এলাকায় প্রাইভেট থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় ওই স্কুল ছাত্র। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
জানা যায় প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল ৮ম শ্রেণীর স্কুলছাত্র অনুপ। এ সময় পেছন থেকে বালু বোঝাই একটি ট্রাক্টর সজোরে এসে ধাক্কা দেয় তার সাইকেল টিকে। এ সময় গুরুতর আহত হয় সে। অনুপ কে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই অনুপ মারা যায়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান লোপা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বার্তা বাজার/ এসজে