বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রূপগঞ্জে সচেতনতামূলক সভা ও র‌্যালী

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক হয়ে বেশকয়েকটি সড়ক প্রদক্ষিন করে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিখেল অফিসার ডা. ফয়সাল আহমেদ, ডা. বিএম আরিফ হোসেন, ডা. তপতী চৌধূরী, রূপগঞ্জে প্রেসক্লাবের সাধারন সম্পাদক খলিল সিকদার, ডা. ফাহমিদা শিরিন, ডা. সায়েরা সুলতানা, ডা. ফারজানা ফৌরদৌস, নার্স ইনচার্জ শামীমা আক্তার, আব্দুল মালেক সজীব, ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, খাদিজা জান্নাত, জহির, শাহজাহান মোল্লা প্রমূখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর