শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

র‌্যাব-১২’র একটি বিশেষ আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় শিশু ধর্ষণকারী কাবিল সরদার (৩০) নামের একজনকে পাবনা জেলার সদরের লাইব্রেরী বাজারের একটি ব্যাংকের সামনে থেকে গ্রেফতার করেছে।

ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
ঘটনার বিবরণে জানা যায় মোঃ মতিউর রহমান এর শিশু কন্যা (১১)স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীতে পড়াশোনা করত। স্কুলে যাতাযাতের পথে স্কুলের দপ্তরী একই এলাকার কাবিল সরদার মেয়েটিকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। গত ০৩ ডিসেম্বর ২০১৯ তারিখে সকাল ০৮.৩০ এর দিকে মেয়েটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে প্রাইমারী স্কুলের সম্মুখে পৌঁছলে ধৃত কাবিল শিশু কন্যাকে অস্ত্রের মূখে জিম্মী করে জোর পূর্বক ধর্ষন করে।

আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

বার্তা বাজার/ এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর