ঢাকা উত্তরের নবনির্বাচিত কাউন্সিলর শওকত গ্রেফতার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এক কর্মকর্তাকে হেনস্তা করার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। খিলগাঁও থানার মামলা নং ৭।

গ্রেফতারের পর কাউন্সিলর শওকতকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক মোঃ মেহেদী বার্তা বাজারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শওকত ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর