ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে ধামরাইর বাটুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইর কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিলো। পরে বাসটি ধামরাইর বাটুলিয়া এলাকায় পৌছলে বাসটির চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হয়ে খাদে পড়ে যায়। এসময় বাসে থাকা অর্ধশতাধিক এসএসসি পরীক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইর কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি/ডব্লিও.এস