এখনও উদ্ধার হয়নি নিখোঁজ আশামনি

কদমতলীর খালে নিখোঁজ শিশু আশামনি এখনও উদ্ধার হয়নি। রায়েরবাগের মোহাম্মদবাগ খালে পড়ে তিনদিন ধরে নিখোঁজ শিশুটি। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

শনিবার বিকেল ৪টার দিকে খেলার সময় হঠাৎ রেলিং থেকে কালভার্ট খালে পড়ে যায় আশামনি। খবর পেয়ে ওইদিন বিকালেই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা।

এলাকাবাসীর ধারণা, খালের স্রোতের সঙ্গে শিশুটিও ভেসে যায়। উৎসুক জনতার ভিড় ও খালে ময়লা-আবর্জনা থাকায় উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে। শিশুটির বাবা স্থানীয় মুদি দোকানদার এরশাদ। সন্তানকে পেতে দিশেহারা পরিবার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর