ইবিতে এমবিএ ২০ তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের এমবিএ ২০ তম ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২১২ নম্বর কক্ষে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্টানে চতুর্থবর্ষের শিক্ষার্থী তানিম হিরক ও আফরোজা শাম্মী এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. অরবিন্দ সাহা,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুস শাহেদ মিয়া।

এসময় উপস্থিত ছিলেন,উক্ত বিভাগের অধ্যাপক ড. সেলিনা নাছরিন, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. আব্দুস ছবুর মিয়া, প্রভাষক নাজমুল হুদা, মোঃ জাফর আলী, কামাল উদ্দীন ও শারমিন সুলতানা প্রমুখ। এদিকে বিদায় অনুষ্টানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।এছাড়া মধ্যাহ্নভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর